1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবন ও রাস্তার কাজের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবন ও রাস্তার কাজের উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪ জন দেখেছেন
নীলফামারীর ডিমলা উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ও খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া মেইন ক্যানেল হতে পূর্ব বাইশপুকুর পর্যন্ত তুহিন বাধের রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই)এসব কাজের উদ্বোধন করা হয়।
কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠানের নামকরণ হওয়ায় দীর্ঘ ১৭ বছর ধরে কলেজটি প্রয়োজনীয় উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও শ্রেণিকক্ষ সংকট দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
নবনির্মিত একাডেমিক ভবন চালু হওয়ায় কলেজের শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। ভবিষ্যতে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম ও প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )