1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে মানুষের মাঝে সহায়তা প্রদান | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে মানুষের মাঝে সহায়তা প্রদান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৯ জন দেখেছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 198.61447; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

রংপুরের পীরগঞ্জে টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ‎মঙ্গলবার মদনখালী ইউনিয়নের পাঁচ মাথা নামক স্থানে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সাংবাদিক মাহমুদুল হাসান, সরোয়ার জাহান, বখতিয়ার রহমান, করিম সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমূখ।

এ সময় জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, টানা অতিবৃষ্টির কারণে নিম্ন আয়ের ও দিনমজুর শ্রেণির অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দুর্যোগকালীন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব।

তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ৫ শতাধিক পরিবারের সদস্যর হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )