1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক ব্যাক্তি কে বিনাশ্রম কারাদন্ড | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক ব্যাক্তি কে বিনাশ্রম কারাদন্ড

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনতার হাতে ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে আইয়ুব আলী (৫৭) নামের এক ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম‍্যমান আদালত। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ আগস্ট ) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজারে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বুধবার বিকেলে ধামেরহাট বাজারে মাদক (ইয়াবা) সেবনের সময় স্থানীয় জনতা আইয়ুব আলীকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব‍্যক্তিকে নিজেদের জিম্মায় নেন।

জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী মাদক সেবন ও বিক্রির কথা স্বীকার করেন। এসময়  তার কাছ থেকে ২ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। মাদক সেবনের দায় স্বীকার করায় উপস্থিত জনতার সামনে ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে আটক ব‍্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের  কারাদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক জানান,মাদক সেবন ও জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় আইয়ুব আলীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )