বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল আলম নিরো, জুলাই শহীদ সুজনের বাবা শহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা ও আনন্দ টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি আব্দুর রহিম, জুলাই যোদ্ধা ও সাংবাদিক মাজারুল রিফাত, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। পরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।