1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে অভিযানে কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে অভিযানে কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দেশীয় মাছের প্রজনন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলজ জীব বৈচিত্য রক্ষায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মিঠিপুর ইউনিয়নের ভেলামারি জলাশয় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৩৫টি চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন। এ সময় উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ চায়না দয়ারী কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং জলজ জীববৈচিত্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )