1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২ জন দেখেছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার ২০২৭-২৮ মেয়াদে নবগঠিত জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নগরীর সিটি বাজারস্থ জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতি পদে শপথ গ্রহণ করেন এটিএম গোলাম মোস্তফা বাবু, সহ-সভাপতি পদে মাওলানা মোঃ হিফজুর রহমান, মাওলানা মোঃ আশরাফ আলী, মুহা. গোলজার হোসেন, সেক্রেটারী পদে মুহা. মাহমুদুর রহমান রিপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডাঃ মোঃ সাইফুর রহমান, সহ-সম্পাদক পদে মোঃ মোস্তাকিম সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদ হোসেন, মুহা. সাদ্দাম হোসেন ও মুহা. লিয়াকত বিন সিদ্দিক।

এছাড়া শপথ নেন প্রচার সম্পাদক পদে মোঃ জিলকাদুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক পদে মোঃ গোলাম মোস্তফা, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ জাবের চৌধুরী জুয়েল, প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা আতাউর রহমান হামেদী, দাওয়াত ও জনশক্তি সম্পাদক পদে মোঃ আরিফ হোসাইন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে অ্যাড. সালেকুররহমান, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক পদে মাওলানা মুহা. হযরত আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ মোক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম, নির্বাচন ও জননির্বাচনী সম্পাদক পদে মোঃ একরামুল হক, সহ-প্রচার সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান মন্ডল, সহ-দপ্তর সম্পাদক পদে মোঃ রিয়াজুল ইসলাম, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদীন, সহ-প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা মোঃ আমিনুল ইসলাম, সহ-দাওয়াত ও জনশক্তি সম্পাদক পদে মোঃ আতাউর রহমান, কার্যকরী সদস্য পদে মোঃ আলতাব হোসেন, মাওলানা মোঃ বেলাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আনিছুর রহমান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা বলেন, দায়িত্ব কোনো ব্যক্তিগত মর্যাদা বা পদ-পদবির বিষয় নয়; এটি একটি আমানত। আল্লাহ তায়ালা প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাই সংগঠনের দায়িত্বশীলদের ইখলাস, তাকওয়া, আমল, সততা ও আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাদের ব্যক্তিগত জীবন হতে হবে আদর্শিক ও আমলনির্ভর। দাওয়াত, সংগঠন পরিচালনা, জনকল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদের চরিত্র ও আমলকে শক্তিশালী করার মাধ্যমে সমাজে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। কোনো দায়িত্বশীল যেন দায়িত্বকে ব্যক্তিস্বার্থ বা পদ-পদবির মাধ্যম হিসেবে গ্রহণ না করেন-এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নবনির্বাচিত দায়িত্বশীলরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠা, সততা, আমানতদারি ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )