1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বন্ধ থাকা এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু, কমবে সংকট | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বন্ধ থাকা এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু, কমবে সংকট

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ জন দেখেছেন
দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ শুরু করেছে।
সামিটের বাড়তি গ্যাস সরবরাহের ফলে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কিছুটা কমার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )