1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্কুলে ভর্তিতে তিন বিষয়ে হবে পরীক্ষা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

স্কুলে ভর্তিতে তিন বিষয়ে হবে পরীক্ষা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন দেখেছেন

ছয় বছর পর দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে এ পদ্ধতি অনুসরণ করা হবে। ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি খসড়া নীতিমালা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে তা নীতিমালা আকারে জারি করা হবে। ডিসেম্বরে এ পদ্ধতি অনুসরণ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

খসড়া নীতিমালা অনুযায়ী- লটারির পরিবর্তে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে মেধা যাচাইয়ে পরীক্ষা নেওয়া হবে। তিন বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা তৈরি করা হবে। মেধাতালিকা অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।

মাউশির মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিত তিন বিষয়ের ওপর শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি নিয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। তবে এটি চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রণালয়। এরপর আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )