1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ড্রেনে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ড্রেনে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, হয়তো দুই দিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল।

১২ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ওই ড্রেনের আশপাশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

প্রত্যক্ষদর্শী মামানা বেগম বলেছেন, “আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমি, কামরুন নাহার ও মেহেরুন বিষয়টি দেখতে পাই। পরে আমরা চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন এক নজর দেখার জন্য ছুটে আসেন।”

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে ওসির নেতৃত্বে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ আমজাদ হোসেনকে সাথে নিয়ে রাত ৯ টায় পাশের বাঁশঝাড়ে মাটি চাপা দিয়ে রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )