1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ছেলেকে ডাকাতি মামলায় জড়ানোর অভিযোগ, বাবার সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ছেলেকে ডাকাতি মামলায় জড়ানোর অভিযোগ, বাবার সংবাদ সম্মেলন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ জন দেখেছেন
কুড়িগ্রামের উলিপুরে ছেলে সাইফুল ইসলাম পলাশকে (২১) ডাকাতি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অভিযোগ করেছেন তার বাবা মো. মোখলেসুর রহমান (৫০)। মামলা থেকে ছেলেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রেস ক্লাব উলিপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এসব অভিযোগ করেন মোখলেসুর রহমান।

তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে তার ভায়রা ভাই ও বজরা ইউনিয়নের বক্তার আলীর ছেলে রাজু মিয়া (৫৩) উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ছেলের বিরুদ্ধে ডাকাতির মামলা করেছেন। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং তার ছেলে নির্দোষ প্রমাণিত হবে বলে দাবি করেন তিনি।

মোখলেসুর রহমান জানান, সাইফুল তবকপুর ইউনিয়নের চাচিয়ারপাড় কওমি মাদরাসার শিক্ষার্থী। পাশাপাশি দুটি মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করছেন তিনি।

মাদরাসার পরিচালক লোকমান হাকিম বলেন, ঘটনার দিন সাইফুল মাদরাসাতেই ছিলেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে মামলার বাদী রাজু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সংবাদ সম্মেলনে সাইফুলের পরিবারের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )