এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সাল হাসান এবং মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ সংশ্লিষ্টরা।
বিআরটিএ গাইবান্ধা সার্কেল সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ (চোদ্দ) জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা ও গুরুত্বর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবে না এমন ২ (দুই) জনকে ৩ লাখ করে মোট ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।