1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাল্টা আক্রমণ ভারতের | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

পাল্টা আক্রমণ ভারতের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন
পাল্টা আক্রমণ ভারতের

প্রথম পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে রিংকু সিংকে সঙ্গে নিয়ে দলকে টেনে তুলেছেন নিতিশ কুমার রেড্ডি। চতুর্থ উইকেটে তাদের পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। ইতোমধ্যেই ২৭ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন নিতিশ।

১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২২ রান। নতুন বল মেহেদি হাসান মিরাজের হাতে তুলে দেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে ইনিংস ওপেন করতে এসে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি মিরাজ। তিন বাউন্ডারিতে প্রথম ওভারেই ১৫ রান খরচ করেন এই ডানহাতি অফ স্পিনার।

ইনিংসের দ্বিতীয় ওভারে রানের লাগাম টেনে ধরেন তাসকিন আহমেদ। এই পেসারের প্রথম ৫ বল থেকে মাত্র ২ রান নিতে পারে ভারত। আর শেষ বলে পেয়েছেন উইকেটের দেখাও। এই পেসারের করা স্লোয়ার বুঝতে না পেরে ব্যাট চালান সাঞ্জু , ঠিকমতো টাইমিং না হওয়ায় ধরা পড়েন মিড অফে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৭ বলে ১০ রান। প্রথম ওভারে খরুচে থাকায় পরের ওভারেই মিরাজকে সরিয়ে দেন শান্ত। ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার আক্রমণে আসেন তানজিম সাকিব। এই বাঁহাতি পেসার বোলিংয়ে এসেই ফিরিয়েছেন অভিষেক শর্মাকে। এই বাঁহাতি পেসারের করা অফ স্টাম্পের বাইরের বল মারতে গেলে ব্যাটের ভেতরের অংশে লেগে বল স্টাম্পে আঘাত হানে। অভিষেক ফিরেছেন ১৫ রান করে।

২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছিল ভারত। তাই দেখে-শুনে খেলার চেষ্টা করেছেন সূর্যকুমার যাদব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি ভারত অধিনায়ক। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবার আক্রমণে এসে সূর্যকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের স্লোয়ার কাটারে মিড অফে সহজ ক্যাচ দিয়েছেন সূর্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )