1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম। এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর ছেলে হাসানুর রহমান (২২) অভিযুক্ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর হোসেনের সঙ্গে তাঁর ছেলে হাসানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর রহমান ছুরি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে মাহাবুর হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )