দিনাজপুর-৬ আসনের এমপি, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার (২৭ অক্টোবর) জব ফেয়ারের উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন, দিনাজপুর-৩ আসমেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের এমপি এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুছা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বকতিয়ার আহমেদ কচি, বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন , বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ইউএনওসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে অনেক সময় চাকরী মেলার আয়োজন করা হলেও উপজেলা পর্যায়ের বিরামপুরে এটাই প্রথম জব ফেয়ার। উত্তর জনপদের বিভিন্ন এলাকার বেকারগণ চাকরীর আশায় সকাল থেকে সমবেত হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে তাদের উপস্থিতিও বেড়ে যায় এবং একসময় তা মানুষের ঢলে রূপ নেয়।