1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় অসুস্থ হাফিজুলের বাঁচার আকুতি -"মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান " | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় অসুস্থ হাফিজুলের বাঁচার আকুতি -“মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান “

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের চর  বিনবিনার আউলিয়ার হাট এলাকার হাফিজুল ইসলামের হৃদয় বিদারক আর্তনাদ ” মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান “।
কোলকোন্দ আউলিয়ার হাট এলাকার নি:স্ব ও হৃতসর্বস্ব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চল্লিশ বছর বয়সী হাফিজুল ইসলাম । পিতা-মাতাকে হারানোর পর  স্ত্রী নাজমা বেগম, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছিদ্র টিনের চাল আর ভাঙা বেড়ার একটি ঘরেই তার বসবাস। ভ্যান চালিয়ে অনেক কষ্টে মেয়েদের বিয়ে দিয়েছেন।
কিছুদিন আগেও বেশ ভালোই চলছিল তার সংসার। কিন্তু ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনি ড্যামেজের মত জটিল রোগের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে হয়েছেন  নি:স্ব ও হৃতসর্বস্ব । জটিল এসব রোগের সাথে যুদ্ধ করেই অনাহারে- অর্ধাহারে দিনকাটছে অসহায় পরিবারটির। অর্থের অভাবে  বন্ধ হয়ে গেছে বাচ্চার পড়ালেখা, নিজের চিকিৎসা সেবাও। একটি মাত্র থাকার ঘর,সেই ঘরের টিনের চালও শিলা বৃষ্টির কারণে হয়ে পরেছে থাকার অযোগ্য । তবুও নিরুপায় হয়ে পলিথিনের ছাদ দিয়ে কোন রকমে রাত্রি যাপন করতে হয়  সেই ঘরেই ।
উপার্জনের শেষ সম্বল অটো ভ্যানটিও চিকিৎসা ব্যয় বহন করতেই বিক্রি করতে হয়েছে। উপার্জনের একমাত্র বাহন ভ্যানটি না থাকায়, এখন নিজের চিকিৎসা, পরিবারের নিত্য নৈমিত্তিক ব্যয় নিয়ে চড়ম বিপাকে পরেছেন অসুস্থ হাফিজুল।  হাফিজুলের প্রতিটি দিন কাটে এখন অন্যের সাহায্যের উপর নির্ভর করে।
হাফিজুলের বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী জুয়েল ও শাহাজান বলেন, আমরা স্থানীয়ভাবে হাফিজুলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এখন সে আগের চেয়ে কিছুটা সুস্থ,পুরো আউলিয়ার হাট এলাকায় হাফিজুলের পরিবারই সবচেয়ে অসহায়। আমরা চাই বিত্তবানরা হাফিজুলের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিক।
হাফিজুলের স্ত্রী নাজমা বেগম বলেন, হামার একনা থাকার ঘর তাকো শিল পরিয়া ফুটা হয়া গেইছে। সরকারি, বেসরকারি কোন সাহায্যই হামরা পাই নাই। বৃষ্টি আসলে ছওয়া পোয়া নিয়া সারা রাইত বসি থাকি রাইত কাটে।
অসুস্থ হাফিজুল বলেন, মুই এমন অভাগা যে ভ্যান কোনা দিয়া কামাই করছিনুং, সেখান ব্যাচেও চিকিৎসা করচুং। একন আর চলার উপায় নাই।কাজ- কাম কইরব্যার পাং না, ভ্যানো নাই। এলাকার মানুষ আর কতো সাহায্য করে।  মাঝে মধ্যে উপাস থাকা নাগে।
এলাকাবাসী চায়, সরকারি, বেসরকারি সহযোগিতার পাশাপাশি  সমাজের বিত্তবানরা যদি অসহায় হাফিজুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তোবা  হাফিজুল আবারো পরিবারের সব দায়িত্ব নিজেই পালন করতে পারবে।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, অসহায় হাফিজুল যদি পরিষদে সাহায্যের আবেদন করে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তার পাশে দাঁড়াব।
উপজেলা সমাজসেবা  অফিসার জাহাঙ্গীর আলম বলেন,সমাজসেবা অফিসের মাধ্যমে সরকার ৫ প্রকার রোগীকে চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। তিনি যথা নিয়মে আবেদন করলে, সরকারী চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করব।
অসহায় হাফিজুলের সাথে যোগাযোগ নাম্বার: ০১৩৪০৮১৮৮৮৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )