1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে প্রবাসীর মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে প্রবাসীর মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁস দিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় নিজ বাড়ির দরজার সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁর বড় ভাই সাইদুল ইসলাম। পরে তাঁর চিৎকারে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

তাঁর বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে তাঁর সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাওয়াদাওয়া করতেন তিনি।

সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ফিরে আসার সময় বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।

ঘটনার বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হচ্ছে। আজ রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )