1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিনুর ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিনুর ইসলাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে কিছু লোক একত্রে হয়ে মাদক কেনা বেচা করছে। গোপনসূত্রে এমন খবর পেয়ে এসআই আহনাফ তাহমিদ সঙ্গীয় ফোর্স সহ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে তার ডান হাতে থাকা পলিথিনের ভিতরে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনসহ তার বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা, সহায়তা ও পরিবহন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে তাকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )