1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব

ডিজিটাল ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৭২ জন দেখেছেন
ক্রিকেটার সাকিব আল হাসান
ক্রিকেটার সাকিব আল হাসান

বাংলাদেশ দলের সবশেষ ভারত সফরের টেস্ট সিরিজের মাঝেই সাকিব আল হাসান জানিয়েছিলে্, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্টের জার্সি তুলে রাখবেন। তবে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্টে তার খেলা নিয়ে ছিল ধোঁয়াশা।

বুধবার (১৬ অক্টোবর) অবশ্য আসন্ন সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণার পর সেটা দূর হয়।

সাকিব ইস্যুতে এক পর্যায়ে বিসিবিও নিরাপত্তায় অপারগতা প্রকাশ করে। কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি জানান, সাকিবের দেশে ফেরা এবং দেশ ত্যাগে কোনো বাধা নেই। এরপরই সাকিব দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

বিসিবি সূত্রে জানা যায়, সাকিব আল হাসান আগামীকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন। শুক্রবার থেকে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শেষেই সাদা পোশাককে বিদায় বলবেন মিস্টার সেভেন্টি ফাইভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )