1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিখোঁজ নাকি গুম! উৎকণ্ঠা কাটছেনা সুজনের পরিবারের | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

নিখোঁজ নাকি গুম! উৎকণ্ঠা কাটছেনা সুজনের পরিবারের

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০০ জন দেখেছেন
নিখোঁজ নাকি গুম! উৎকণ্ঠা পরিবারের
বউ ভক্ত ছেলের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় লালমনিরহাটের একটি পরিবার। ১৫ দিন থেকে ছেলের হদিস না পেয়ে আতঙ্ক-উৎকন্ঠা ক্রমান্বয়ে তীব্র হচ্ছে। অসহায় বাবার আশঙ্কা পুত্রবধূর পরকিয়ায় আসক্তিতে ছেলে বলি হয়নি তো?
সম্প্রতি থানায় করা একটি সাধারণ ডাইরি নিয়ে এমন নানা প্রশ্নের জন্ম হয়েছে।
সূত্র জানায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম ভেলা বাড়ি এলাকার আবুল কালামের ছেলে আসাদুল হাবিব সুজন। স্নাতক শেষ করে ২০১৫ সালে রংপুর গঙ্গাচড়ার গজঘন্টা এলাকার সুজা আহমেদের মেয়ে তাহেরা বেগম তিলার সাথে প্রেমের সম্পর্কে জেরে লুকিয়ে বিয়ে করেন। বিষয়টি সুজনের পরিবার মেনে নিলে দুজনের কোলজুড়ে জন্ম হয় একটি সন্তানের। এরপর নানা প্ররোচনা সুজনকে নিজের কব্জায় নিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে তার স্ত্রী। ২০১৯ সালে গজঘন্টা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে।
এরপর থেকে সুজন আর তার বাবা মায়ের সাথে খুব একটা যোগাযোগ রাখেনি। কেবল আর্থিক অনটনে পড়লে বাবার কাছে টাকা নিতেন। গেল দুই বছর থেকে সেই সম্পর্কে আরো ভাটা পড়ে। হঠাৎ ১৪ অক্টোবর লালমনিরহাটের আদিতমারী থাকায় স্বামী নিখোঁজের অভিযোগ এনে একটি সাধারন ডায়েরি করে স্ত্রী তাহেরা বিনতে তিলা। এরপর সন্তান নিখোঁজের খবরটি কানে আসে সুজনের বাবা মায়ের। তাৎক্ষণিক মাথায় বাজ ভেঙ্গে পড়ে। আত্মীয় স্বজন বাড়িতে খুঁজে না পেয়ে ছুটে আসেন গজঘণ্টায় ছেলের পরিবার নিয়ে থাকা ভাড়া বাসায়। সেখানে গিয়ে জানতে পারেন বেশ কয়েকজন বেচেলর ছেলেদের সাথে একই বাসায় থাকেন পুত্রবধূ। এতে ছেলের পরিবারের ধারণা পরকিয়ার জেরে হত্যা করে গুম করছে সুজনকে। এখন অপরাধ ঢাকতে এমন নাটক সাজাচ্ছে পুত্রবধূ নিজেই।
সুজনের বাবা আবুল কালাম বলেন, ৯  বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাহেরাকে বিয়ে করেন সুজন। এরপর প্রথম ২/৩ বছর আমাদের সাথে থাকলেও ৫বছর ধরে তারা বাইরে থাকেন। ছেলেকে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করাটা পছন্দ করতো না তার স্ত্রী। এবিষয়ে একটি অপহরণ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে অভিযোগ অস্বীকার করেন সুজনের স্ত্রী তাহেরা বিনতে তিলা। তার দাবি গ্রামে গিয়ে নিখোঁজ হয়েছেন সুজন। জানান, গত ৯ অক্টোবর স্বামী সুজনের সাথে সন্তানকে নিয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ঘুরতে যায় তারা। সন্ধা হলে তাদেরকে স্টেশনের পাশে ননদের বাসায় যেতে বলে অন্যত্র যান। এরপর আর ফিরে আসেনি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ থাকে। অনেক খোঁজাখুঁজি করেও স্বামী সুজনের খোঁজ না মেলায় গত ১৪ অক্টোবর আদিতমারী থাকায় একটি জিডি করি। নিখোঁজের দীর্ঘ ১৫ দিনে স্বামীর সন্ধান না পাওয়ায় চিন্তিত তিলা। তবে তিলার অভিযোগ সম্পর্কের বিয়ে না মেনে নেয়ায় তার শশুর পরিবারের সুজনকে গুম করেছে।
এঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদিতমারী থানার ওসি আলী আকবর জানায়, সুজনকে খুঁজে বের করার জন্য সব ধরনের চেষ্টা চালমান আছে। তবে দীর্ঘ ১৫ দিন পার হলেও সুজনের সন্ধান না পাওয়ায় পরিবারের উৎকণ্ঠা বাড়ছে।  যেকোনো অবস্থায় সন্তানকে ফিরে পাওয়ার আকুতি যেন ভারি হচ্ছে বাবা মায়ের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )