1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫

লালমনিরহাট অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২ জন দেখেছেন

লালমনিরহাট সদর উপজেলায় জমি জমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ ওমহিলাসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের নামা খুনিয়াগাছ  গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের অবস্থায় গুরুতর হওয়ায় ঔ দিন উপজেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে লালমনিরহাট সদর নামা খুনিয়াগাছ গ্রামের আজিুল ইসলাম,আমিনুর রহমান, হাবিবুর রহমান,গোলাম রব্বানী,আঃরউফ মিয়া,আফিয়ার রহমান,শফিয়ার রহমান,মমিনুর রহমান,আমিনুর মিয়া,মৃত মোজাহার আলীর বাড়িতে হামলা চালায়।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন- রেজাউল করিম,তার স্ত্রী মর্জিনা বেগম, তার বৃদ্ধ মা রেজিয়া খাতুন,ছোট ভাই আঃ কুদ্দুস তার স্ত্রী রোজোয়ানা বেগম.তাদের আশঙ্কাজনক রেজাউল,তার রেজিয়া খাতুন,ছোট ভায়ের স্ত্রী রেজোয়ানাসহ ৪জন। এছাড়া বেশ কয়েকজন হামলার শিকার হয়েছেন।

এই ঘটনায় থানায় একটি এজাহার দেয়া হয়েছে এজাহারে বলা হয়, মৃত মোজাহার আলীর ছেলেরা তার বাবার কবলাকৃত সম্পত্তিতে বাড়িঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

ওই জমির উপর কাল্পনিক দাবিদার সেজে নানা সময় জবর দখল চেষ্টাসহ হুমকি ধমকি দিয়ে হয়রানি করে আসছে  একই এলাকার আজিুল ইসলাম,আমিনুর রহমান, হাবিবুর রহমান,গোলাম রব্বানী,আঃরউফ মিয়া,আফিয়ার রহমান,শফিয়ার রহমান,মমিনুর রহমান,আমিনুর মিয়ারা ও তার লোকজন। বৃহস্পতিবার বিকেল রেজাউল করিম তার স্ত্রী বাড়িতে বেড়া দিচ্ছিলেন।

 

পুর্বের জমিজমা সংক্রান্ত মামলার জের ধরে বিকাল সাড়ে ৫ টার দিকে লালমনিরহাট সদর নামা খুনিয়াগাছ আজিজুল ইসলাম আমিনুর রহমার ও তার লোকজন লোহার রড, দা, ছোরা,শাবল ও লাঠিসোটা নিয়ে হুমকি ধমকিসহ গালাগালি করতে থাকে। রেজাউল গালমন্দ করতে নিষেধ করলে তারা একযোগে বাড়িতে ঢুকে হামলা চালায়।

এজাহারে আরও বলা হয়, রেজাউলকে এলোপাতাড়ি মাথায় কোপাতে থাকলে এসময় স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপরও হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহাম্মেদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা করা হলে তিনি বলেন, এই ঘটনা আমার জানা নেই থানায় অভিযোগ হয়েছে কিনা দেখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )