1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটায় আওয়ামী লীগ কর্মীর হাতে মাছ ব্যবস্যায়ী শ্রী ধাম খুন | দৈনিক সকালের বাণী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সাঘাটায় আওয়ামী লীগ কর্মীর হাতে মাছ ব্যবস্যায়ী শ্রী ধাম খুন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন
আওয়ামী লীগ কর্মীর হাতে মাছ ব্যবস্যায়ী শ্রী ধাম খুন
স্থানীয়  আওয়ামী লীগ কর্মীর মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া মাছের মাছ ব্যবস্যায়ী শ্রী ধামকে পিটিয়ে হত্যা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টার টার দিকে বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটে।  সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  সোহেল রানা  হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার  মিলন মিয়া ও সাবেক ইজারাদার রফিকুল ইসলাম তেলিয়ান মৌজায় ছাটকালপানি মাজি পাড়ার নামে ইজাকৃত বিল জোড়পুর্বক দখল করে বিলের পাশে মাঝিপাড়া মন্দির থেকে বিদুতের লাইন নেন । এই লাইন নেয়ার পরে কয়েক মাসে ২৪ হাজার টাকা বিল বকেয়া হয় । পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেনয় পল্লী বিদ্যুৎ অফিস ।

 বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় মন্দির অন্ধকার থাকায় মন্দির কমিটি গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার  বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আবারো বিদ্যুৎসংযোগ নেন । সংযোগ নেয়ার বিষয়টি জানার পরে  সেদিন দুপুর থেকেই এই মিটার থেকে মাছ চাষ প্রকল্পে বিদুতের লাইন নেয়ার চেষ্টা করেন বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার  মিলন মিয়া ও সাবেক ইজারাদার মিলন মিয়া । এই বিদুতের লাইন দিতে অসম্মতি জানান স্থাণীয় মন্দিরের সদস্য ও মাছ ব্যবস্যায়ী শ্রী ধাম । পরে সেই দিন রাত সাড়ে ১০ টার দিকে বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার  মিলন মিয়া, এরশাদ মিয়া ও আবুল কালামসহ তাদের ৪-৫ জন সহযোগীকে নিয়ে  শ্রী ধামকে মারপিট করে ও মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করে । এঘটনায় আহত শ্রী ধামকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  সোহেল রানা জানান, বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেড়ে হত্যার ঘটনা ঘটেছে । এই ঘটনা তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে । গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোফররফ হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন ।  তিনি জানান সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি তদন্ত করছি । তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নিবো ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )