
আঞ্চলিক বৈষম্য নিরসনে ঘোষিত ছাত্র জনতার ব্লকেট কর্মসূচিতে রংপুরের সাথে পাঁচ জেলার যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর লালবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মডার্ণ মোড় অবরোধ করে রাখে তারা। এ সময় দুই পাশে যানবাহন আটকা পড়ে বন্ধ হয় যান চলাচল।
উপদেষ্টার দাবিতে আন্দোলনের ঘোষণায় অংশ নিতে গাইবান্ধা থেকে এসেছেন রহমানিয়া মন্ডল নামে সত্তোর্ধ বৃদ্ধ। তার ভাষায় যে সরকারই ক্ষমতায় বসে তারাই রংপুরের সাথে বীমাতা শুলভ আচরণ করে আজ ছাত্ররা মাঠে নেমেছে তাই তাদের সাথে তিনিও আছেন বলে জানান।
আঞ্চলিক বৈষম্য ছাড়াও ব্লকেড কর্মসূচি অংশ নিয়ে ঘোষিত তিন দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন তারা। দাবিগুলো হলো-১. সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। ২. সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। পলিসি প্রনয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে।
৩. বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে অরবর্তীকালীন সরকারে রাখা যাবে না। সেইসাথে প্রত্যেক উপদেষ্টা মহোদয়কে তাদের কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
শহীদ আবু সাঈদ জীবন দিয়ে ২৪ এর গণ অভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে দাবি করে ব্লকেডে বক্তারা জানান, উত্তরাঞ্চল এখনো বৈষম্যে পতিত। নীতি নির্ধারণী উপদেষ্টা পরিষদে রংপুরসহ উত্তরাঞ্চল থেকে এখন পর্যন্ত একজনকেও উপদেষ্টা করা হয়নি। যা ২৪ এর অভ্যুত্থানের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা।
অবিলম্বে ৩দফা দাবি ও রংপুরসহ উত্তরাঞ্চল থেকে পাঁচজন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদের সংযুক্ত করা না হলে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গ ব্লকেড করা হবে বলেও হুমকি দিয়েছেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১ ঘন্টারও বেশি সময় মর্ডান মোড় অবরোধ করে রেখেছে ছাত্র জনতা।
Related