


গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর পান্থাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এতে আহত হন ওই মহল্লার মৃত জরিপ উল্ল্যাহর ছেলে রেজাউল করিম (৫৫) এবং তার ছেলে আনোয়ার হোসেন (২৫)।
এজাহার সূত্রে জানা যায়, রেজাউল করিমের সাথে প্রতিবেশীর পারিবারিক বিরোধ ছিল। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশীরা সংঘবন্ধ হয়ে তাদের উপর হামলা করে এবং তাদের আহত করে। এবিয়য়ে তিনি একই মহল্লার মৃত মছেন আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার দুই ছেলে রাজু মিয়া (২২) ও তাজু মিয়া (৩০), মৃত নাছির উদ্দিনের ছেলে আম্বু মিয়া (৬০), মনিরুল ইসলামের স্ত্রী আঞ্জু বেগম (৩৮) সহ ৫/৭ জন অজ্ঞাত এর বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়।
এবিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারামারি ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।