1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

উলিপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা অনুষ্ঠিত

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১১ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আমিন। এ সময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শফিউল আলম, শহিদুর রহমান, নুর ইসলাম, মৌলভি শিক্ষক মহিউদ্দিন আহমেদ, নবম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া সুলতানা সিনহা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিথিলা প্রমূখ। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেবো না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।

শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )