1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ছাত্রলীগকে দেখলে পুলিশে খবর দিতে বললেন এসপি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ছাত্রলীগকে দেখলে পুলিশে খবর দিতে বললেন এসপি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে প্রকাশ্য দেখলে তাকে আটক করে পুলিশে খবর দিতে বললেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম। বুধবার হাতীবান্ধা থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশ নিয়ে অনেক যড়ষন্ত্র হচ্ছে, আমাদের সর্তক থাকতে হবে। পুলিশের পক্ষে একাই সব মোকাবেলা করা সম্ভব নয়। নতুন বাংলাদেশের চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
ওপেন হাউজ ডে-ব এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা বিএনপি-র আহবায়ক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর আমীর হাসেন আলী, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা, গোতামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জামায়াতে ইসলামীর উপজেলা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মাদক, জুয়া, নারী নিযার্তন, চাঁদাবাজিসহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )