


‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে তিন দিন ব্যাপী ১৬ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট গোলাম রসুল বকুল।
তারাগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর, সি, আই বিডি লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশিদ তালুকদার, তারাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু, যুগ্ন আহবায়ক আহসান হাবীব খান সাবু প্রমুখ। ডিবিএল ব্রিকস এর প্রোপাইটার আলহাজ্ব বাবুল হোসেনের সৌজন্যে স্বাধীন বাংলা একাদশ স্পোটিং ক্লাব এ খেলার আয়োজন করেন।