1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ জন দেখেছেন

হিমকন্যাখ্যাত তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে বেড়েছে শীতের প্রকোপ। গত এক সপ্তাহ ধরে সীমান্ত এ জনপদে রেকর্ড হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। কনকনে শীতে কাঁপছে শিশু থেকে বৃদ্ধ আবালবনিতা। তবে কুয়াশা না থাকায় ও ঝলমলে রোদ থাকায় স্বস্তি রয়েছে কর্মজীবী মানুষের মধ্যে।সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৮ শতাংশ। গতকাল (১ ডিসেম্বর) রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এবার হেমন্তের শুরুতেই দেখা দিয়েছে শীত। সন্ধ্যা নামতেই হিমালয়ের হিমেল হাওয়ায় বইতে থাকে শীত। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের মাত্রা। রাত বাড়ার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। লেপ ও কম্বল মুড়িয়ে ঘুমাতে হয়। সকাল ঝলমলে রোদ থাকায় কর্মজীবীরা স্বস্তিতে কর্মস্থলে যেতে পারেন। তবে দিনের বেলা রোদের কারণে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে। স্থানীয়রা জানান, বিকেল গড়ালেই ঠান্ডা বাড়তে থাকে। পরতে হচ্ছে শীতের গরম জামা। রাত থেকে সকাল পর্যন্ত খুবই ঠান্ডা। এখনই লেপ নিতে হচ্ছে। মনে হচ্ছে সামনে তাপমাত্রা জিরোতে নেমে আসে কীনা। তবে দিনের বেলায় গরম। সকাল ১০টার পর ঠান্ডা উধাও হয়ে যায়। দুই রকম আবহাওয়ার কারণে প্রায় ঘরে ঘরে সর্দিকাশির প্রকোপ বেড়েছে।

 

এদিকে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাপানিসহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। আজ সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (১ ডিসেম্বর) ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )