


দিনাজপুরের খানসামায় দুই বছরের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো.আনিসুর রহমান ও সেক্রেটারি মো. সামিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর ) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে (পাকেরহাট) জেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো: রবিউল ইসলাম ও অফিস সম্পাদক শহিদুল ইসলাম খোকন এর উপস্থিতিতে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা গঠন শেষে সেক্রেটারি হিসেবে মো: সামিউল ইসলামকে মনোনীত করা হয়।
এছাড়াও উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি হিসেবে ইকবাল হোসেন, মনিরুজ্জামান জিহাদীকে ওলামা ও তারবিয়াত বিভাগের সভাপতি , আব্দুল্লাহ আল কাফিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং আসেদ আলীকে যুব বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এর আগে গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলা জামায়াতের রুকনদের গোপন ভোট অনুষ্ঠিত হয়। এতে ৫৪ জন রুকন ভোটাধিকার প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন জেলা আমীর অধ্যাপক আনিসুর রহমান ও অফিস সম্পাদক শহিদুল ইসলাম খোকন। রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে আবারো মাওলানা আনিসুর রহমানকে আমীর নির্বাচিত করা হয়। তিনি এর আগের সেশনেও উপজেলা জামায়াতের আমীরের দায়িত্বপালন করেছেন।