1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক  ৩ ডিগ্রি  | দৈনিক সকালের বাণী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক  ৩ ডিগ্রি 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ জন দেখেছেন
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনপথ। শুক্রবার সকাল থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে তাদের। শুক্রবার সকাল ছয়টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায়  জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় বাতাসের আদ্রতা ছিল ঘন্টায় ৯৯ শতাংশ।
এদিকে, বৃহস্পতিবার রাত থেকে জেলার সড়ক মহাসড়কে কুয়াশা পড়তে দেখা যায়। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত তীব্র ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। অন্যদিকে, হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। শীত ও ঘন কুয়াশা অপেক্ষা করে শ্রমজীবী মানুষদের কাজের সন্ধানে বেরিয়ে যেতে দেখা গেছে।
জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকার দিনমজুর জালাল উদ্দীন বলেন, গত কয়েকদিনের তুলনায় কুয়াশার পরিমাণ ও শীতের তীব্রতা বেড়েছে। আজকে সকালে কাজে যেতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত পা কোকড়া হয়ে আসছে।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিজয় চন্দ্র রায় বলেন, সকালে জরুরী কাজে গ্রামের বাজারে যাওয়ার জন্য বের হলাম। কিন্তু ১০ হাত দূরেও দেখা যাচ্ছে না। এতই ঘন কুয়াশা। শীতে আমাদের খুব কষ্ট হচ্ছে।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশা পড়েছে। গত কয়েকদিন আগে কুয়াশা ছিলনা। তবে ডিসেম্বরের মাঝামাঝিতে শীতের তীব্রতা আরো বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )