1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতীয় আগ্রাাসনের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ভারতীয় আগ্রাাসনের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ জন দেখেছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

ভারতীয় আগ্রাসন, উগ্রতা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাসের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) জুম্মার নামাজের পর আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই কর্মসূচি করা হয়।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাতের জামায়াতের খলিফা আসিফ আশরাফী, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, আহলে সুন্নাতের খালিদ আজম, মাওলানা শাহিদ রেজা রিজভী, মোমিনুল ইসলাম রিজভী, আল-ফারুক একাডেমীর শিক্ষক সাহবাজ উদ্দিন সবুজ, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মাওলানা সাবির হোসেন রিজভী, মাওলানা গোলাম কাদের হিরা আশরাফী,এসএম শামস চুন, শেখ কুতুব উদ্দিন, শাহিদ কাদেরী, হায়দার এমাদী, শাম্মু আশরাফী, রাকিব খান এমাদী, সৈয়্যদ পাপ্পু বাখশি, নাদিম আশরাফী, আশরাফ প্রমুখ। এতে সভাপত্বি করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব গুলজার আশরাফী।

এর আগে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আর বিক্ষোভ মিছিলে যোগদান করতে শহরের বিভিন্ন মসজিদ থেকে জুমা নামাজ শেষে খন্ড খন্ড মিছিল নিয়ে সর্বস্তরের মানুষ সেখানে জড়ো হন। মিছিলে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মিথ্যাচার, আগ্রাসন, আজমের শরীফের খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) এর দরগাহ নিয়ে ষড়যন্ত্র, ত্রিপুরা বাংলাদেশ দুতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননা, ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )