1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন অসুস্থ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ জন দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন (৭০) অসুস্থ হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। তিনি বলেন, সকাল থেকে আব্বার পাতলা পায়খানা, পেট ব্যথা ছিল। একটু বেশি সমস্যা হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করাইছি। সন্ধ্যায় ১০৪ ডিগ্রি জ্বর ছিল, এখন একটু কমেছে।

 

রমজান আলী জানান, ডাক্তার কিছু পরীক্ষা করতে দিছে। তারা বলছে, রিপোর্ট ভালো আসলে এখানে রাখবে, না হলে রংপুর পাঠাবে। রমজান আলী বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন, আমিও খোঁজ নিয়েছি। পেট ব্যথা আর জ্বর ছিল আবু সাঈদের বাবার। এখন ভালো আছেন তিনি। চিকিৎসা চলছে, কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বাড়িতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )