1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ জন দেখেছেন

“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ ২০১৭ আইন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার মোগলবাসা ইউনিয়নের মতির ভিটা এলাকায় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, একাউন্স এন্ড এ্যাডমিন অফিসার মো. আক্তারুজ্জামান, সমাজকল্যাণ সমিতির সেক্রেটারী মো. আব্দুল মজিদ, নিকাহ রেজিস্ট্রার মো. রোকনুজ্জামান, মনিটরিং এন্ড ইভেলুশেন অফিসার আরডিআরএস বাংলাদেশ এর মো.

মিনহাজুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ইউথ লিড, আরডিআর এস বাংলাদেশ এর মো. আব্দুল মোমিন,ফিল্ড ফ্যাসিলেটর সাবরিনা প্রমুখ। তিন ঘন্টাব্যাপী ক্যাম্পেইনে শতাধিক কিশোর কিশোরী ও অভিভাবকগণের উপস্থিতিতে বাল্য বিয়ে না করার প্রতিশ্রুতি স্বরুপ হাত তুলে বাল্য বিয়ে না করার সিদ্ধান্ত নেন।শেষে বাল্য বিয়ে না করার শর্তে স্বেচ্ছায় গণ স্বাক্ষর নেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )