1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ জন দেখেছেন

মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিনে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১১ ডিসেম্বর) টেকনাফ উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করে। এদিকে সেন্টমার্টিনের বাসিন্দাদের অভিযোগ, টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের কারণে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকটে পড়েছেন তারা।

দ্বীপবাসীর দাবি, এ সমস্যা দ্রুত সমাধান না হলে অবস্থা খুব সংকটাপন্ন হবে। আর বিকল্প পথে যাত্রী ও পণ্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের বোট মালিক সভাপতি আবদুর রশিদ বলেন, মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিনে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ রাখতে নির্বাহী কর্মকর্তা স্যার আমাদের নির্দেশ দিয়েছেন। এখন পর্যটন মৌসুম। সেখানে সরকার নির্ধারিত ২ হাজার পর্যটক যায়। তার মধ্যে দ্বীপের ১০ হাজার বাসিন্দা। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় বাসিন্দাদের খাদ্য ও নিত্যপণ্য আসে টেকনাফ থেকে। আর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিনই দ্বীপের বাসিন্দারা আসা-যাওয়া করে ট্রলারে। একই সঙ্গে খাদ্যপণ্য পরিবহনেও ব্যবহৃত হয় ট্রলার। এটি দ্রুত সমাধান না করলে দ্বীপে দ্রুত খাদ্য সংকট দেখা দেবে।

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌ যোগাযোগ বিচ্ছিন্ন। বিকল্প পথে খাদ্যপণ্য পরিবহনের সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। সেন্টমার্টিন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আব্দু রহিম জিহাদী বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বসবাস করে ১০ হাজারের বেশি বাসিন্দা। তার মধ্যে প্রতিদিন ২ জাহার পর্যটক আসে। সব খাদ্যপণ্য টেকনাফ থেকে আসে। মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ থেকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। এটি সমাধান করার জন্য প্রশাসনের সহযোগিতা চাই আমরা।

 

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে মাছ শিকারের ট্রলার, পণ্য ও যাত্রীবাহী ট্রলার টেকনাফে যায়নি এবং আসেওনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, মিয়ানমারের রাখাইন এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। এতে এই পারের ঝুঁকি বেড়েছে। যার কারণে টেকনাফ-সেন্টমার্টিনে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকল্প পথে খাদ্যপণ্য নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )