1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ জন দেখেছেন
কুড়িগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে শহরের ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।শোভাযাত্রায় কৃষকদলের অনান্য উপজেলা ও ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে জেলা কৃষক দলের আহ্ববায়ক মো. রিপন রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রুকুসহ অন্যান্যরা। বক্তব্যে বক্তারা বলেন, দেশের মানুষে স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন কৃষক দল একটি নিবেদিত সংগঠন। কৃষি প্রধান এ দেশের মানুষ অধিকার আদায়ে সর্বাত্মক কাজ করে যাবে বলে জানান নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )