


কুড়িগ্রাম সিডিপি এর উদ্যোগে যাত্রাপুরে বিভিন্ন ইউনিয়নে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষাবৃত্তির প্রদান করা হয়েছে। মঙ্গলবার ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাত জন শিক্ষার্থীকে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকার প্রদান করা হয়। ‘গুড নেইবারস বাংলাদেশ’ এর’শিক্ষা ও হেলথ’ ইউনিট প্রোগ্রামের আওতায় কুড়িগ্রাম সিডিপি আয়োজিত যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে এই উপবৃত্তির টাকা দেওয়া হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল ইসলাম খন্দকার, ৯ নং যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর গফুর, গুড নেইবারস কুড়িগ্রাম এর সিডিপি ম্যানেজার রোমিও রতন গোমেজ, প্রোগ্রাম ম্যানেজার মোশাররফ হোসাইন, ও প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল।
উল্লেখ্য গুড নেইবারস বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সরাসরি সহযোগিতা করে আসছে। এরই অংশ হিসবে যাত্রাপুর ইউনিয়নের ৭ জন মেধাবীকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে তাদের নিজস্ব ফোনে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। প্রোগ্রামের মূল উদ্দ্যেশ শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরো বেশি মনোযোগী হতে পারেন।
জানতে চাইলে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বলেন,এত বড় উপকার আমাদের কেউ করেনি। এই বৃত্তি পাওয়া মানে পড়াশোনায় আরো একধাপ এগিয়ে যাওয়া। যাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিক্ষার্থী সেতু আক্তার বলেন, আমাদের এই শিক্ষাবৃত্তি পেয়ে অনেক উপকার হয়েছে। কারণ আমাদের অভাবের সংসার।বাবা মায়েরা পড়াশোনা করাতে হিমশিম খাচ্ছে। এই বৃত্তি পেয়ে উপকৃত হবো।
গুড নেইবারস কুড়িগ্রাম এর সিডিপি ম্যানেজার রোমিও রতন গোমেজ, এটিই আমাদের ধারাবাহিক প্রোগ্রাম।অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এসব এই উপবৃত্তি নিয়মিত দেওয়া হবে।