1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গুলি করে হত্যা মামলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

গুলি করে হত্যা মামলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ জন দেখেছেন
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় ফজলুল হক রুমী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফজলুল হক রুমী পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পাটগ্রামের নিজ বাড়ি থেকে ফজলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফজলুল হক রুমী পৌরসভার ৬নং ওয়ার্ডের ঠাকুরবাড়ি এলাকার সিকেন্দার রুমীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত (১৯ জুলাই) রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল হামলা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে ও শতাধিক ছাত্র আহত হয়।
এ ঘটনায় মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রংপুর কোতয়ালী থানায় গত (১৩ নভেম্বর) একটি মামলা দায়ের করে। মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়। ওই মামলার ৮৬ নম্বর আসামি ফজলুল হক রুমী।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার এসব ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আমলযোগ্য অপরাধের যথেষ্ট সন্দেহ হওয়ায় ৫৪ ধারায় ফজলুল হক রুমীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )