


তেঁতুলিয়ায় ৪ ডিগ্রি কমে আটের ঘরে তামমাত্রা শুক্রবার (১৩ডিসেম্বর) ভোর ৬টায় এজেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ৮দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে ।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান,ভোর ৬টায় ৯ ডিগ্র্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্য প্রবাহ চলমান,দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা বেশি বাতাসের এতে আদ্রতা ৯৯%,মৃদু শৈত্য প্রবাহ চলমান,
আজ সকালে কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবন উপজেলা তেঁতুলিয়ার মানুষ জন। শীতকে উপেক্ষা করেই দরিদ্র শ্রেণির মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে।ভোরে বিভিন্ন স্থান দেখা যায়,কুয়াশা নেই সূর্য ডুবতেই শুরু হয় তীব্র ঠান্ডা এই ঠান্ডায় বাইক চালানো রাতে খুবোই কষ্টকর।হালকা কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত।