সকালে রংপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্প (২য়) পর্যায় প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) শাহনাজ বেগম নীনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্প (২য়) পর্যায়ের উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম। নারীদের উদ্যোক্তা ও নিজস্ব তৈরি পণ্য দেশ-বিদেশে বিক্রি করতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প।এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করছেন বলে জানান সেবা গ্রহীতারা।
রংপুর সদর তথ্য সেবা কর্মকর্তা বিবি আয়েশা, জানান,আমরা প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, বাল্যবিবাহ প্রতিরোধ,নারী শিক্ষা সহ নানবিধ কাজে অংশ নিয়েছি। ভবিষ্যৎে আরও ভালো করবো বলে মনে করি।
গংগাচড়া তথ্য সেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার জানান,একটি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশেষ করে মানুষকে সচেতন করা থেকে উদ্যোক্তা তৈরি করা পর্যন্ত প্রকল্পের বড় চ্যালেঞ্জ। আমরা সেটাই করে যাচ্ছি।
প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা বলেন,তথ্য আপাদের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারী তথা সামাজিক উন্নয়ন ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে কাজে লাগানো হচ্ছে। যা ইতিমধ্যে সাড়া ফেলেছে।