1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইউক্রেন থেকে দেশে এলো সাড়ে ৫২ হাজার টন গম | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

ইউক্রেন থেকে দেশে এলো সাড়ে ৫২ হাজার টন গম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ জন দেখেছেন

ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় এসে পৌঁছেছে একটি জাহাজ। 

এমভি ‘এনজয় প্রসপারিটি’ নামের জাহাজটি গতকাল বন্দরের কুতুবদিয়া এলাকায় পৌঁছায়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির প্রথম চালান এটি।

জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু করা হবে।

জাহাজে রক্ষিত গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )