1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিজয় দিবস উপলক্ষে হাজারও নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামী'র বর্ণাঢ্য র‍্যালি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে হাজারও নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামী’র বর্ণাঢ্য র‍্যালি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ জন দেখেছেন
মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে এই র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি উপজেলা পরিষদ গেট থেকে শুরু করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমীর প্রভাষক হাছেন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সেক্রেটারী রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা শহর শাখার সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা শহর শাখার ব্যবসায়ী বিভাগের সেক্রেটারী মেহেদী হাসান মানিকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন বিভাগের সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )