1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে সৌদি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ জন দেখেছেন

অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরব। গতকাল রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে।

সৌদি সংবাদামধ্যমগুলোর বরাতে জানা গেছে, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৮ ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা।

সেই সঙ্গে তাবুক, আল জৌফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্র নেমে যাবে শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )