1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় জমিতে ঘর উত্তোলনে থানায় অভিযোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

হাতীবান্ধায় জমিতে ঘর উত্তোলনে থানায় অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়  জোরপূর্বক নিজ ভোগ দখলীয় জমিতে ঘর তুলে দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হায়দার আলী ও তার লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  উপজেলার সিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  ৪ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ফজলে রহমান।
অভিযোগ সুত্রে জানা যায়, পৈত্রিক ও নিজ ভোগ দখলীয় সম্পত্তিতে চাষাবাদ করতে গেলে হায়দার আলী, রহিম আলী ও সৈয়দ আলীসহ তার লোকজন বাঁধা দেন। এসময় বিবাদীগনরা জমি দাবী করেন। এবং নানা রকম হুমকি দিয়া বিবাদীগন জোর পূর্বক উক্ত জমিতে ঘর উত্তোলন করেন। ফজলে রহমান বলেন, আদালতে ১৭ বছর ধরে মামলা চলার পর রায় নিয়ে জমি আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন প্রশাসন। আমি প্রায় ২বছর ধরে এই জমি রায় পাওয়ার পর থেকে চাষাবাদ  করি।কিন্তুুক আজ সকালে জমিতে যাওয়ার পর দেখি জোর করে বিবাধীগণ আমার জমিতে ঘর তুলেছে। ঘর তুলার কথা বলতে গেলে সে আমাকে  মারপিটসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত হায়দার আলী অভিযোগটি অস্বিকার করে বলেন, এই জমি রেকর্ড ও দলিল মূলে আমি মালিক। তাই আমার জমিতে আমি ঘর তুলেছি। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন-নবী জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )