1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবীতে হাতীবান্ধায় রেল ও সড়ক পথ অবরোধ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবীতে হাতীবান্ধায় রেল ও সড়ক পথ অবরোধ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ জন দেখেছেন
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি ঢাকা থেকে বুড়িমারী চলাচলের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় রেল ও সড়ক পথ অবরোধ করেছে স্থানীয় সাধারণ জনগণ। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা রেল স্টেশনে স্থানীয় জনগণ রেল পথ অবরোধ করে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাবর্তীপুর গামী বুড়িমারী কমিউটার ট্রেনটি আটক করে। পরে হাতীবান্ধা বন্দর বাস স্ট্যান্টে সড়ক পথ অবরোধ করে স্থানীয় সাধারণ জনগণ।
সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্ত:নগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন কমিটির আয়োজনে অবরোধ কর্মসূচীতে বক্তব্য দেন, কমরেড শওকত হোসেন আহমেদ, সাহেদুজ্জামান কোয়েল, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, বুলেট, ফারুক হোসেন নিশাদ, প্রমুখ। এ সময় বক্তাগন বলেন, বিগত সরকারের আমলে পাটগ্রাম উপজেলার দহগ্রামে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বুড়িমারী এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন সরাসরি ঢাকা থেকে বুড়িমারী চলাচল করবে।
সেটি ১৪ বছর পর চলতি বছর চালু হলেও সরাসরি বুড়িমারী থেকে ঢাকা চলাচল না করে লালমনিরহাট থেকে ঢাকা চলাচল করছে। এতে ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার চারটি উপজেলার মানুষ। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )