1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মুম্বাইয়ে লঞ্চডুবি, মৃতের সংখ্যা বেড়ে ১৩ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

মুম্বাইয়ে লঞ্চডুবি, মৃতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ জন দেখেছেন

মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ১১০ জন যাত্রীসহ লঞ্চটি ডুবে যায়। ৯৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত বলে জানা গেছে।

 

এর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি লঞ্চ ডুবে যাচ্ছে। ডুবন্ত লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট পরা অনেক মানুষের ভিড়। লঞ্চের বেশিরভাগ অংশই ততক্ষণে ডুবে গেছে। যে অংশটুকু পানিরস্তরের ওপরে রয়েছে, সেখানে আতঙ্কিত যাত্রীরা কোনো রকমে দাঁড়িয়ে রয়েছেন। পাশেই একটি স্পিড বোট ও অপর দুটি নৌকায় তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ছিল একটি তুলনামূলক বড় আকারের জাহাজও। একে একে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী।

 

মুম্বাই শহরের অদূরেই একটি দ্বীপাঞ্চল হল এলিফ্যান্টা কেভ। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য লঞ্চ সেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )