


কুড়িগ্রামের উলিপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিজয় মঞ্চ চত্বরে উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী ছাত্র শিবির দক্ষিণ শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।
উপজেলা ছাত্র শিবির উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফারাবির সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমির মাও. মশিউর রহমান, কুড়িগ্রাম জেলা শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, কুড়িগ্রাম জেলা টিম সদস্য খাইরুজ্জামান, চিলমারী উপজেলার রাজারভিটা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম, খতিব হাফেজ মাওলানা নুর ইসলাম প্রমুখ।
বক্তারা বিজয় দিবসের গুরত্ব তুলে ধরে ও ইসলামী ছাত্র শিবিরের এমন প্রগতিশীল কাজের প্রশংসা করেন। শেষে পুরস্কার বিতরণ ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশন করা হয়।