1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলা দেখতে উৎসুক জনতার ভীড়  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলা দেখতে উৎসুক জনতার ভীড় 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ জন দেখেছেন
কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।আধুনিকতার ছোঁয়ায় প্রায় হারিয়ে যাওয়া গ্রামীন খেলাধুলা দেখতে উৎসুক জনতা ভিড় করছে।এতে সব বয়সী মানুষের মাঝে জুগিয়েছে বিনোদনের খোড়াক।গ্রাম বাংলার ঐতিহ্য এ খেলা ধুলা দেখে খুশি স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে ডাক্তারপাড়া গ্রামে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন করে দুর্বার তারুণ্য বাংলাদেশ ও শহিদ ডা. ছফর উদ্দীন স্মৃতি সংঘ।গত তিন বছর ধরে এ গ্রামে খেলাধুলার আয়োজন করে আসছে সংঘ দুটি।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খেলায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গ্রামটির বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের নিয়ে আয়োজন করা হয় চোখ বেঁধে হাঁস ধরা, পানিতে বালিশ যুদ্ধ, তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা, হাড়িভাঙ্গা, সাঁতার, বস্তা দৌড়, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ নানান ধরণের বিনোদনমূলক খেলাধুলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো: মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ মাহফুজার রহমান খন্দকার, বেলগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের প্রতিনিধি এম.এ সাঈদ মিয়া, বিএনপি নেতা খলিলুর রহমান, দুর্বার তারুণ্য বাংলাদেশ ও শহিদ ডা. ছফর উদ্দীন স্মৃতি সংঘের সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাগুলো হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের জন্য এসব খেলা অব্যাহত রাখা উচিত। আধুনিক যুগে মোবাইল ইন্টারনেটের কারণে এসব খেলা থেকে মানুষজন মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই গ্রামীণ ঐতিহ্যবাহী সরকার ও সচেতন মহলের উচিত গ্রামীণ খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে সুদৃষ্টি রাখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )