1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে মা ও শিশু স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ ইউনিয়ন কুমেদপুর! | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

রংপুরে মা ও শিশু স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ ইউনিয়ন কুমেদপুর!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ জন দেখেছেন
Oplus_131072

মা ও শিশু স্বাস্থ্য সেবা ক্ষেত্রে কাংখিত অবদান রাখায় পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়ন পরিষদ রংপুর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জেলার ৮ উপজেলায় সর্বমোট ৭৬ টি ইউনিয়নের মধ্যে কুমেদপুর ইউনিয়ন শ্রেষ্ঠ হওয়ায় ইউনিয়নটির চেয়ারম্যান আমিনুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার রংপুর মহানগরীর অভিজাত হোটেল ক্যাসপিয়া দ্যা হোম এর সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই পুরুষ্কার দেয়া হয়।

 

জানা গেছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সহায়ক প্রকল্প হিসেবে কৈকা’র অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এর অধীনে দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের নিরাপদে সন্তান প্রসবসহ মা ও নবজাতকের স্বাস্থ্য সেবার জন্য “জননী” প্রকল্প চালু রয়েছে। প্রকল্পটির অধীনে পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম পরিষদের আর্থিক তহবিল থেকে ওই কেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তা মেরামত, কেন্দ্রটিতে নিরাপদ মাতৃত্বের সুন্দর পরিবেশ সৃষ্টি ও আসবাবপত্রের ব্যবস্থা করেন। সার্বিক বিবেচনায় জেলার ৭৬ টি ইউনিয়নের মধ্যে কুমেদপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হয়।

 

এরই প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল প্রধান অতিথি হিসেবে বুধবার ওই চেয়ারম্যানকে পুরষ্কার প্রদান করেন। এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ পরিচালক শাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা পরিচালক সিহাব উদ্দিন, কৈকার জননী প্রকল্প কারিগরির সেভ দ্যা চিলড্রেনের ডাঃ উজ্জল কুমার রায়, আরডিআরএস বাংলাদেশ প্রকল্প সম্বনয়কারী ফারাজ দুক ভুইয়া প্রমুখ।

 

চেয়ারম্যান আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, জনপ্রতিনিধি হয়ে জনসেবা করা খুবই কঠিন কাজ। এই কাজে ইউনিয়নবাসী আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন বলেই কাজটা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )