1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় সরকারি মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ১০ম গ্রেড হওয়া উচিত সারজিস আলম | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

তেঁতুলিয়ায় সরকারি মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ১০ম গ্রেড হওয়া উচিত সারজিস আলম

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ জন দেখেছেন

তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে শুরু হয়েছে শীত আনন্দ উৎসব ।

শনিবার (২৮ ডিসেম্বর) মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে শীত আনন্দ উৎসবে উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০০-১৭০০ জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। তিনি শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে জেলার সাত হাজার শিশুর মাঝে শীত আনন্দ উৎসব আয়োজন করে শীতের নতুন জামা (হুডি), স্কুল ব্যাগ ও দুপুরের খাওয়ার আয়োজনে ভূয়সী প্রশংসা করেন।

তেঁতুলিয়া উপজেলা প্রসঙ্গে সারজিস বলেন,তেঁতুলিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। উত্তরের শুরু। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যারা টেকনাফ-তেঁতুলিয়া উপজেলার নাম জানে না। এই জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন পরিদর্শনের জন্য, ভ্রমণের জন্য আসবে। আমরা তেঁতুলিয়াকেই রিপ্রেজেন্ট করব। কিছু শব্দগত বিষয়ে সচেতন থাকতে হবে বা পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা পজিটিভভাবে দেখতে হবে।

আবার মাঝে মাঝে বিনোদনের দরকার আছে। যেমন আমাদের পঞ্চগড়ের ধাক্কামারা, তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজার ও মাথাফাটা এই নামগুলো পরিবর্তনেরও প্রয়োজন।আমরা দেখি আমাদের গোড়াটা দুর্বল হয়ে যায়। আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন শেষ করে এখন প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে। একটা সরকারি চাকরি তাকে এই দিকে আগ্রহটা তৈরি করেছে। কিন্তু তাদের গ্রেড দেওয়া হচ্ছে ১৩ গ্রেড। ১৩ গ্রেডের ১৭-১৮ হাজার টাকা বেতনে এ ধরনের একজন শিক্ষককে প্রাইমারি স্কুলে রাখা যায় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।

আমরা যদি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত (স্ট্রং) করতে চাই। গোড়াটাকে শক্ত করতে চাই। বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির অবস্থা, একজন সন্তানকে লেখাপড়া করনোর যে খরচ সেই জায়গায় আমরা মনে করি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যেতে হলে এবং এই সরকারি প্রাথমিক স্কুল ও সরকারি যেসব হাইস্কুলগুলো রয়েছে এগুলোকে ঠিক করতে অন্তত ১০ম গ্রেডে বেতন নিয়ে আসা দরকার।

সারজিস আলম বলেন, আমরা যদি আমাদের শিক্ষকদের সেই সাপোর্টটা না দেই, সম্মানিত না করি তাহলে খুব স্বাভাবিকভাবে স্টুডেন্টকে পড়ালেখা করানোর প্রতি তাদের যে আগ্রহের দায়বদ্ধতা সেটা খুঁজে পাবে না। তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে। তো দুই দিকে মনোযোগ দিলে খুব স্বাভাবিকভাবে আমাদের স্টুডেন্টদের সামনের যে কাঙিক্ষত অগ্রগতি সেটা আমরা দেখতে পাব না।

তো আমরা শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে কাজ করব, আমাদের অবকাঠামোর গুলো দিকে লক্ষ্য রাখতে হবে। তবে আমাদের যারা সম্মানিত শিক্ষক রয়েছেন তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ও এর প্রতিষ্ঠাতা কবীর আকন্দ পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করছে। এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় এ ধরণের উদ্যোগ মানবিকতার অনন্য উদাহরণ। এ উদ্যোগকে স্বাগত জানাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ মণ্জু মোল্লা, এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক,তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রণ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, প্রধান শিক্ষক শিরিন সুলতানা, প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )