1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিপন্ন প্রজাতির শকুনের এক নজর দেখতে উৎসুক জনতার ভীড়  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিপন্ন প্রজাতির শকুনের এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে। পরে স্থানীয়রা শকুনটিকে নিরাপদ স্থানে নেন। রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেষা মোহরটারি এলাকায় বিপন্ন প্রজাতির একটি শকুন ধরা পড়ে। পরে বিশাল আকৃতির বিপন্ন শকুনটিকে নিরাপদে রাখেন স্থানীয়রা। শকুন ধরা পড়ার খবরটি মুহুর্তে জড়িয়ে পড়ে এবং এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় জমে। বিশেষ করে শিশু-কিশোররা বিপন্ন প্রজাতির শকুনটি দেখতে ভীড় করেন এবং অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করেন।

স্থানীয় নবীউল ও মুসা মিয়া জানান, শকুনটি বিশাল আকৃতির। ধারনা করা হচ্ছে এটি ভারত থেকে এসেছে। আমরা বিষয়টি বন বিভাগকে জানিয়েছি। শাহিনুর রহমান শাহিন বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরে শকুনটিকে হস্তান্তর অথবা অবমুক্ত করা খুবই জরুলী। তিনি আরো বলেন, শীতকালীন সময়ে শকুনসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ফুলবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা  সেকেন্দার ইসলাম জানান, বর্তমানে ঘটনাস্থলে আছি। রংপুর থেকে একটি টিম এসে দিনাজপুরের রিসকেউ সেন্টারে বিপন্ন প্রজাতির শকুনটিকে অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )