1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটায় ১ মণ ফুলকপি ১০০ টাকা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সাঘাটায় ১ মণ ফুলকপি ১০০ টাকা

জাহিদ খন্দকার সাঘাটা (গাইবান্ধা)
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ জন দেখেছেন

এক মণ (৪০ কেজি) ফুল কপির দাম মাত্র ১০০ টাকা । তবুও মিলছেনা ক্রেতা । গাইবান্ধায় কমেছে সব ধরনের সবজির দাম । এতে বিপাকে পরেছেন কৃষি নির্ভর এ জেলার হাজার হাজার সবজী চাষী। বেশী দামে সার ও শ্রমিক দিয়ে সবজি চাষ করে দাম না পাওয়ায় চিন্তায় যেন কপালে ভাজ পরার মতো। কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হওয়ায় কমেছে সবজির দাম ।

 

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের শীতকালের সবজি ফুলকপি বিক্রি করতে এসে বিপাপকে কচুয়া গ্রামের শরিফ হোসেন । ৩০-৪০ টাকা কেজি ফুলকপি ৭ দিনের ব্যবধানে ফুল কপি বিক্রি করতে হচ্ছে ৫-৬ টাকা কেজি । তাই ফুলকপি বাজানের এসে বিক্রির পরে শ্রমিক খরচও তোলা সম্ভব হয়নি।

 

একই গ্রামের জমিদুল মিয়া জানান, অনেক কষ্ট করে মুলা চাষ করেছি । সার পানি সব দেয়ার পরে ফলন বেশ ভালো হইছে । মুলা বিক্রি করতে এসে মহা বিপদ । ২ টাকা কেজিতেও কেউ নিচ্ছেন ।

 

সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের সুমন মিয়া জানান, আমি ২ বিঘা জমিতে ফুল কপি চাষ করেছি । ফলন বেশ ভাল হইছে । দুই বিঘা জমিতে খরচ হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকা । এবার কপির বিক্রি করে খরচের টাকা তোলা সম্ভব হবে না।

বোনারপাড়া বাজারের কাচামাল ব্যবস্যায়ী মিঠু মিয়া জানান, ৭ দিনের ব্যবধানে কাচা বাজারের বিভিন্ন সবজির দাম অনেক কমেছে। গত সাত দিন আগে ফুল ছিল ২০ থেকে ৩০ টাকা কেজি । বাধা কপি ছিল ২০ টাকা পিস । আলু ৬০-৭০ টাকা কেজি । আজ ফুলকপি বিক্রি হচ্ছে ৪-৫ টাকা কেজি বাধা কপি ৮-১০ টাকা পিস আলু ৪০ টাকা কেজি, মুলা ৩-৪ টাকা কেজি।

 

কাচামাল ব্যবস্যায়ী মনু মিয়া জানান , ফুলকপির ফলন বেশ ভালো হওয়ায় এখন ফুলকপির দাম নেই বললেই চলে পাইকারী ১০০ টাকা মন কিনে আমরা খুচরা ২০০ টাকা মন বিক্রি করি । তবুও বিক্রি হচ্ছে না।

 

সাঘাটা উপজেলা কৃষি অফিসার মো: সাদেকুজ্জামান জানান, কৃষি বিভাগ থেকে সবজি চাষে কৃষকদেও সহায়তা করা হয়েছে। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হওয়ায় কমেছে সবজির দাম । যে সবজিগুলো পচনশীল সেগুলো বিক্রি করতে কৃষকরা ব্যাধ্য হচ্ছেন । আশা করা যাচ্ছে কয়েক দিন পরে সবজির দাম বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )